আবু ত্বোহা আদনানের ব্যাপারে যত জানছি, তত অবাক হচ্ছি। অসাধারণ প্রতিভাবান ভালো মানুষ তিনি।
১) তিনি রংপুরে এতো ভালো ক্রিকেট খেলতেন যে, অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট টিমে সুযোগ পেয়েছিলেন। কিন্তু ইসলামের স্বার্থে২) তিনি তাঁর জাহেলিয়াতের জীবনে একবার গিটার বাজানো শিখতে চেয়েছিলেন। মাত্র কয়েকদিনের প্র্যাকটিসে ভালো গিটার বাজাতে পারতেন। (একজনের সাক্ষ্য)
৩) তাঁর স্ত্রী সাক্ষ্য দিয়েছেন, তিনি গুনাহকে অত্যন্ত ভয় করতেন। গুনাহ থেকে দূরে থাকতেন। বাসায় তিনি দু‘আ, পড়ালেখা ও দ্বিনি কথা বলে সময় কাটাতেন। প্রচুর পরিমাণে দু‘আ করতেন তিনি। এছাড়াও তাঁর স্ত্রী যেভাবে লাইভে এসে তাঁর প্রশংসা করেছেন, তাতে আবু ত্বোহা আদনানকে অনেক আলিমকে (পজিটিভলি) ঈর্ষা করতে দেখছি। কারণ, হাদিসে এসেছে, সেই ব্যক্তি উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম।
৪) তাঁর এক ছাত্রী সাক্ষ্য দিয়েছেন, তিনি কোনোদিন তার দিকে চোখ তুলে তাকাননি।
.
৫) ফলাফল এই যে, ড্যান্সার মেয়েরাও তাঁর আলোচনায় প্রভাবিত হচ্ছে। আলহামদুলিল্লাহ।
.
৬) অনেকে নেশা ছেড়ে দিচ্ছে।
.
৭) তিনি জেনারেল থেকে ওঠে আসা মানুষ। এখন মাদ্রাসায় পড়ছেন, আলিমদের সান্নিধ্যে থাকছেন। কিন্তু তাঁর ব্যক্তিগত পড়াশুনা তাঁকে আজ এই অবস্থায় এনেছে।
.
হাদিসে এসেছে, ‘তোমাদের মাঝে যারা জাহেলি যুগে শ্রেষ্ঠ, তারা ইসলামি যুগেও শ্রেষ্ঠ।’ যেমন: উমার (রা.) জাহেলি যুগে যেমন কা ফে র দের নেতা ছিলেন, তেমনি মুসলিম হওয়ার পর মুসলমানদের নেতা হন। কারণ প্রতিভা, ব্যক্তিত্ব, যোগ্যতা এগুলো সহজাত বিষয়। এগুলো কখনও হারিয়ে যায় না। কেউ এগুলো ভালো কাজে ব্যবহার করে আর কেউ মন্দ কাজে। আবু ত্বোহা আদনান তার একটি দৃষ্টান্ত।
.
অনেকে এই নাযুক সময়ে তাঁর যেসব ভুল-ভ্রান্তি আছে, সেগুলোকে ফোকাস করছেন। এটা উচিত নয়। উনি সুস্থ হয়ে ফিরে আসুন। সংশোধনের সুযোগ তো আছে। এছাড়া তাঁকে কেউ গঠনমূলক সমালোচনা করলে, তিনি খুশি হন, সংশোধিত হন।
.
আবু ত্বোহা আদনান তাঁর ৩ জন সফরসঙ্গীসহ ৫ দিন ধরে নিখোঁজ। তাঁদের সন্ধান দেওয়া সরকারের সাংবিধানিক দায়িত্ব। আবু ত্বোহা তাঁর বক্তব্যে স্পষ্টই বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন এবং অন্য কোনো গোষ্ঠীর সাথেও নেই। ইসলামি সার্কেলের কিছু অবিবেচক লোক প্রশাসনের কান ভারি করেছে। আল্লাহ এদের হেদায়াত নসিব করুন। আমরা আবু ত্বোহা ও তাঁর সঙ্গীদের কল্যাণ কামনা করি। আল্লাহ তাঁদেরকে নিরাপত্তায় রাখুন, সালামাতের সাথে পরিবারে ফিরিয়ে দিন।

Comments
Post a Comment