কিয়ামতের আলামত ও বর্তমান বিশ্বের কিছু আলামত

 কেয়ামতের আলামত<>সময় দ্রুত চলে যাবে <>মানুষ তার প্রতিবেশীকে, চাচাতো  ভাইকে এবং নিকট আত্মীয়-স্বজনকে পর্যন্ত  হত্যা করবে:- <>মিথ্যা কথা বলা অজ্ঞ মূর্খ  ব্যক্তিরা ফতুয়া দিবে

সময় দ্রুত চলে যাবে,

কিয়ামতের পূর্ব মুহূর্তে সময় দ্রুত চলে যাবে,রাসুল (সা) বলেন:-

"সময়  ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবেনা। এক বছরকে একমাসের সমান  মনে হবে। এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে। এক সপ্তাহকে একদিনের মত মনে  হবে এবং এক দিনকে এক ঘন্টার সমান মনে হবে।(মুসনাদে আহমাদ ও তিরমিযী।" 

( ইমমান  আলবানী সহীহ বলছেন, সহীহুল জামে আস্ সাগীর হাদীছ নং-৭২৯৯)

ব্যাখ্যা:- সময় ছোট হয়ে যাওয়ার অর্থ হলো সময়ের বরকত কমে যাওয়া। আল্লামা ইবনে হাজার আসকালানী (রঃ) বলেনঃ আমাদের সময়ে এই আলামতটি প্রকাশিত হয়েছে হচ্ছে 

কিয়ামতের পূর্বে প্রকৃতভাবেই সময় খাট হয়ে যাবে এবং তা দ্রুত চলে যাবে। বরকত কমে যাবে এই কারনে দ্রুত দিন, সপ্তাহ, মাস চলে যাবে 

 আর এই দিকে বিজ্ঞান ভাবে কিছু সময় হ্রাস পাচ্ছে :-  গত  ৫০ বছরে তুলনায় পৃথিবী যত দ্রুত গতিতে ঘুরছে, ততই কমছে এক দিনের সময়সীমা।  অর্থাৎ, শেষ ৫ দশক ধরে পৃথিবীর আবর্তনের গতি বাড়ার কারণেই গ্রহটির প্রতিটা  দিনের মেয়াদ এখন ২৪ ঘণ্টার থেকেও কম!বিজ্ঞানীরা  জানিয়েছেন, পৃথিবীর আবর্তন স্বাভাবিকের চেয়ে দ্রুতগতির কারণেই বর্তমানে  একটি দিনের দৈর্ঘ্য স্বাভাবিক ২৪ ঘণ্টার চেয়ে ‌‘অতিসামান্য’ কম হচ্ছে।

২০২০  সালে সব থেকে ছোট দিনের সংখ্যা ছিল ২৮টি। ১৯৬০ সালের পর থেকে যা সব থেকে  বেশি। এমনকি ২০২১ সাল আরও ছোট হতে পারে বলে পূর্বাভাস মিলেছে।

, ২০২১ সালের গড় দিনটি ৮৬,৪০০ সেকেন্ডের চেয়ে ০.০৫ মিলি সেকেন্ড কম


 মানুষ তার প্রতিবেশীকে, চাচাতো  ভাইকে এবং নিকট আত্মীয়-স্বজনকে পর্যন্ত  হত্যা করবে:- 


রাসূলুল্লাহ  (সা) বললেন:- "কিয়ামতের নিকটবর্তী সময়ে  ‘‘হারজ’’ হবে। রাবী বলেন,  ‘‘হারজ’’ কী?  তিনি বলেনঃ ব্যাপক গণহত্যা।

কতক মুসলমান বললেন, হে  আল্লাহর রাসূল! আমরা এখন এই এক বছরে এত মুশরিককে হত্যা করেছি। তখন তিনি বলেন , 

তা মুশরিকদের হত্যা করা নয়, বরং  তোমরা পরস্পরকে হত্যা করবে; এমনকি কোন  ব্যক্তি তার প্রতিবেশীকে, চাচাতো  ভাইকে এবং নিকট আত্মীয়-স্বজনকে পর্যন্ত  হত্যা করবে। কতক লোক বললো, হে  আল্লাহর রাসূল! তখন কি আমাদের বিবেক-বুদ্ধি  লোপ পাবে? রাসূলুল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ অধিকাংশ  লোকের জ্ঞান লোপ পাবে এবং  অবশিষ্ট থাকবে নির্বোধ ও মুর্খ "    (ইবনে মাজাহ- হাদিস ৩৯৫৯)


 বর্তমান  এ - তোমরা পরস্পরকে হত্যা করবে সত্য প্রমানিত নিউজ প্রায় দিন আসে- কোন  ব্যক্তি তার প্রতিবেশীকে, চাচাতো  ভাইকে এবং নিকট আত্মীয়-স্বজনকে পর্যন্ত  হত্যা করছে


 √√√ মিথ্যা কথা বলা অজ্ঞ মূর্খ  বেক্তি ফতুয়া দেয়ার মত কথা বলবে :-

নিজেরাও পথ ভ্রষ্ট হবে এদের যারা  অনুসরন করবে তারা পথ ভ্রষ্ট হবে ।  

রাসুল   (সা) বলেন:-  "আখেরী যামানায় আমার উম্মাতের  কিছু লোক তোমাদের কাছে এমন কথা বর্ণনা করবে, যা তোমরাও শুননি এবং তোমাদের  বাপ-দাদারাও শুনেনি। তোমরা তাদের থেকে সাবধান থাকবে। তারা যেন তোমাদেরকে  বিভ্রান্ত করতে না পারে"  (ইবনে মাজাহ , মুসলিম, মুকাদ্দিমা)


 কিয়ামতের পূর্বে ব্যাপকভাবে মিথ্যা কথা বলার প্রচলন চলছে , বানোয়াট কিচ্ছা-কাহিনী ও জাল হাদীছ বানান নিজের মত কথা দিয়ে ইসলামের হালাল হারাম বিষয় মুরখ জাহেল বেক্তিরা  কথা বলছে মানুষকে বিভ্রান্ত করছে

এমন কথা কুরান হাদিসে নেই , আমরা শুনি নাই এমন কি আমাদের বাব দাদা শুনে নেই-

ইসলামের যে কোন হালাল হারাম , কে তুচ্চ করা অস্বীকার  করা , বিপরিত মত দেয়া  ,মিত্থা কথা বানান কুফরি এমন বেক্তি ইমান নাই ,  সে মুসলিম না । 

সুতরাং সম্মানিত ব্লক ভিজিটররা আপনাদের বলতে চাই এই কিয়ামতের আলামত গুলো দেখে আমরা আমাদের ঈমানকে বাড়ায় এবং ইসলামের পথে ফিরে আসেন

 আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন (আমিন)



           আরো পড়ুন:-  কেয়ামতের আলামত মানুষ লাঠি ও জুতার ফিতার সাথে কথা বলবে, কিয়ামতের আগে,                                          Click here for read

Comments

Popular posts from this blog

কেয়ামতের আলামত, মানুষ লাঠি ও জুতার ফিতার সাথে কথা বলবে

বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস