দুনিয়ার পরীক্ষায় ব্যর্থ হলে কষ্ট লাগে কিন্তু আল্লাহর পরীক্ষায় ব্যর্থ হলে কষ্ট লাগে না কেন?

 দুনিয়ার পরীক্ষায় ব্যর্থ হলে কষ্ট লাগে কিন্তু আল্লাহর পরীক্ষায় ব্যর্থ হলে কষ্ট লাগে না কেন?




 আমরা যারা দুনিয়ার  উদ্দশ্যে কোনো পরীক্ষা দিই এবং তাতে ব্যর্থ হই  তখন কতই না দুঃখ পাই। আচ্ছা একটু বুঝিয়ে বলি যারা আমাদের মতো জেনারেল লাইনে পড়েন তারা যখন কোনো পরীক্ষা দেই এবং খারাপ রেজাল্ট বা ফেল করে তাহলে কত কান্নাকাটি করি,মন খারাপ করে বসে থাকি। 

এখন চিন্তার বিষয় হলো,দুনিয়ার মাএ কয়দিনের। আর তার উদ্দেশ্য কোনো পরীক্ষায় ফেল করলে কতো কষ্ট লাগে।কিনতু আল্লাহ সুবহানু ওয়া তাআ'লার দেওয়া কত পরীক্ষায় আমরা ফেল করছি তার জন্য কেনো কষ্ট হয় না? কেনো মন খারাপ হয় না? এটা কি ভাববার বিষয় নয়? কেনো আল্লাহ সুবহানু ওয়া তাআ'লার শত শত  পরীক্ষায় ফেল হওয়ার পর ও একটুও কান্না আসেনা। অথচ এস এস সি বা এইচএসসি পরীক্ষায় ফেল করলে কান্না থামে না।আচছা কিসের এতো মায়া? যে মায়া আমার পরকালে কাজে আসলো না তার জন্য কেনো এতো কিছু।এই দুনিয়া তো মাএ পরীক্ষাক্ষেএ।আল্লাহ সুবহানু ওয়া তাআ'লা বলেন:-

"তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহরই নিকট রয়েছে মহা পুরস্কার।"

( সুরা আত তাগাবুনঃ১৫)

আল্লাহ সুবাহানাতালা আরও বলেন:-

"যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য - কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।"

(সুরা মুলকঃ০২)

পবিত্র আল-কুরআনের আরও এক জায়গায় আল্লাহ সুবাহানাতালা বলেন:-

"এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল-ফসলের দ্বারা পরীক্ষা করব; এবং ঐ সব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান কর।"

( সুরা বাকারাঃ১৫৫)

তাহলে দুনিয়ার জীবন জাস্ট পরীক্ষা ক্ষেত্র ।তাহলে এই দুনিয়ার পরীক্ষায় যদি ফেল করে কষ্টের হয় তাহলে আল্লাহ সুবহানু ওয়া তাআ'লার পরীক্ষায় ফেল করলে কষ্ট বা কান্না পাওয়া উচিৎ। আমাদের দুনিয়ায় পরীক্ষায় ব্যর্থ হলে কষ্ট লাগে কিন্তু আখিরাতের পরীক্ষায় ব্যর্থ হলে কষ্ট না লাগার প্রধান কারণ হচ্ছে আমরা আমল ছেড়ে দিয়েছি আল্লাহর ইবাদত করি না বিভিন্নভাবে আমরা নিয়োজিত খারাপ কাজগুলো তে আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দেওয়া ভুলে গেছি আপনাকে আখিরাতে নাজাত পেতে হলে আল্লাহর পরীক্ষায় ব্যর্থ হলে অবশ্যই অনুশোচনা হওয়া উচিৎ। আর তার পরীক্ষায় উওীর্ন হওয়ার ১ম হাতিয়ার হলো ধৈর্য। কারন তিনি আমাদের পরীক্ষা নেন।

আল্লাহ সুবহানু ওয়া তাআ'লা আমাদের সবাই তার পরীক্ষায় সফল হওয়ার তাওফিক দান করুক।আমিন।


Comments

Popular posts from this blog

কেয়ামতের আলামত, মানুষ লাঠি ও জুতার ফিতার সাথে কথা বলবে

কিয়ামতের আলামত ও বর্তমান বিশ্বের কিছু আলামত

বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস