ইসলাম সম্পর্কে কিছু কথা
ইসলাম সম্পর্কে;
ইসলাম পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান ধর্ম যার অনুসারী সংখ্যা ১.৯ বিলিয়ন এবং পৃথিবীর মোট জনসংখ্যার ২৪.৪%, যারা মুসলমান নামে পরিচিত।মুসলমানরা অর্ধশত এর বেশি সংখ্যক দেশের সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয় এবং একমাত্র ইবাদতযোগ্য অভিভাবক।
মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য তিনি যুগে-যুগে অনেক নবী-রাসূল আসমানী কিতাব এবং নিদর্শন পাঠিয়েছেন। প্রধান ধর্মগ্রন্থ হলো পবিত্র কুরআন যা স্বয়ং আল্লাহর বাণী; আর সর্বশেষ ও চূড়ান্ত নবি মুহাম্মদ (২৯ আগস্ট ৫৭০- ৮ জুন ৬৩২) এর কথা, কাজ ও মৌনসম্মতিকে সুন্নাহ বলা হয় যা হাদিস নামে লিপিবদ্ধ রয়েছে।
ইসলামী ধর্মগ্রন্থানুযায়ী, এটি আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যা তুলনামূলক আর কোন ধর্ম দাবি করে না। ইসলাম শুধুমাত্র মক্কা-মদিনা বা আরব দেশগুলোর জন্য নয় বরং ইসলাম পৃথিবীর সকল বর্ণ, গোত্র, জাতি এবং ধনী-গরীব, সাদা-কালো ও আরব-অনারব সকল মানুষের জন্যই প্রেরিত।
ইসলামী ধর্মমত অনুযায়ী, যুগে যুগে আদম ইব্রাহিম ঈসা মুসা সহ সকল রাসূলগণের উপর যেসব মানে আসমানী কিতাব অবতীর্ণ হয়েছিল, আল কোরআন হল তারই সর্বশেষ, পূর্ণাঙ্গ, অপরিবর্তিত চূড়ান্ত সংস্করণ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹ইসলাম শেষবিচারের শিক্ষা দেয় যেখানে সৎকর্মশীলরা পুরস্কারস্বরূপ জান্নাত পাবে আর পাপীরা জাহান্নামের সাজা পাবে। ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হল ইসলামের পঞ্চস্তম্ভ, যা পালন করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যকীয় কর্তব্য। তাদেরকে ইসলামি আইন মেনে চলতে হয়, যা প্রকৃতপক্ষে সমাজ ও জীবনের সকল ক্ষেত্র ও যাবতীয় কার্যকলাপকে নির্ধারণ করে দেয়l
ইসলাম কোন নতুন ধর্ম নয়, বরং সৃষ্টির শুরু থেকেই ইসলামের উৎপত্তি। আদম ছিলেন এই পৃথিবীর প্রথম মানব এবং ইসলামের প্রথম নবি। আর শেষ নবি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম l

Comments
Post a Comment