Posts

Showing posts from September, 2021

হিদায়াত যেভাবে হারিয়ে যায়

  এমন অনেক ভাই বোন আছেন আমাদের আশেপাশে যারা একটা সময় দ্বীনে ফিরেছিলেন। নামাজ, রোযা, জুব্বা, পাগড়ি, পর্দা, লিবাস, তাহাজ্জুদ, আমল, আখলাক, লেনদেন সব মিলিয়ে মিলিয়ে তারা যেনো ছিলেন একেকজন দ্বীনের পথে অনুপ্রেরণার বাতিঘর। তাদেরকে দেখে, তাদের দাওয়ায় মুগ্ধ হয়ে অনেকেই দ্বীনে ফিরেছে, আল্লাহ কে চিনেছে, জীবনকে আখিরাতমুখী করেছে।  কিন্তু, অত্যন্ত দুঃখের ব্যাপার হলো, সময়ের পরিক্রমায় তারা নিজেরাই আজ হারিয়ে গেছে, তাদের সেই অশ্রুভেজা দীর্ঘ নামাজ নেই, নেই আইয়ামে বীজের সিয়ামের খবর, তাহাজ্জুদ তো দূর কী বাত, ফরজ নামাজেও খুব একটা আজকাল দেখা যায় না, হয়তোবা অফিসে বা বাসায় একাকি আদায় করেন, কথাবার্তায় সেই নূর নেই, নেই সেই আখিরাতের ফিকির, উম্মতের প্রতি, আশেপাশের প্রতিটা মানুষের আখিরাতের চিন্তায় বিভোর হয়ে দুশ্চিন্তায় ভোগার সেই দিনগুলো, নেই দাওয়াহ এর সেই স্পৃহা, আর না আছে আল্লাহর ভালোবাসা, তার দ্বীন নিয়ে তেমন কোন আলোচনা৷  কারো কারো বাহ্যিক লেবাস টাও থাকেনা, হুট করে দেখা যায় দাড়িগুলো ছোট হয়ে গেছে, জুব্বা পাঞ্জাবী এখন শার্ট প্যান্টে প্রতিস্থাপিত হয়েছে, ব্যাংক জব বা এমন কোন জবে ব্যস্ত হয়ে পড়েছে যেখানে হাল...